রাজবাড়ী জেলা কারাগারের সামনে পূর্বশত্রুতার জের ধরে জামিনে মুক্ত এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরলক্ষ্মীপুর এলাকায় জেলা কারাগারের গেটের সামনে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউল রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ‘সন্ত্রাসী’ শিমুল ও সাব্বিরের নেতৃত্বে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন যুবক কারাগার থেকে জামিনে মুক্ত গঙ্গাপ্রসাদপুর গ্রামের দারোগ আলী মন্ডলের ছেলে নয়ন মন্ডলকে লক্ষ্য করে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি ছোড়ে। গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে সদর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউল রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























