বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যু: রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে আজ, বাদ জুমা দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শুক্রবার (২ জানুয়ারি) শেষ হচ্ছে।

শোকের শেষ দিনে তার মাগফেরাতের জন্য দেশব্যাপী মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে আজ বাংলাদেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়া মারা যান। তিনি ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।

বেগম খালেদা জিয়াকে বুধবার (৩১ ডিসেম্বর) জিয়া উদ্যানে স্বামী প্রাক্তন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের এলাকায় তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খালেদা জিয়ার মৃত্যু: রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে আজ, বাদ জুমা দোয়া

প্রকাশিত সময় : ০২:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬