বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাড়ি-গয়না-আসবাবপত্র কিছুই নেই সেই মেঘনা আলমের

মডেল ও রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত এই আসনে তিনি গণ অধিকার পরিষদের মনোনয়নে নির্বাচন করবেন।

ইতোমধ্যে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ২৮ ডিসেম্বর তিনি গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা হলফনামার তথ্যে দেখা গেছে, মেঘনা আলমের নামে কোনো গয়না, গাড়ি বা আসবাবপত্র নেই।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, পেশায় তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক। তার শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক শিক্ষা বিষয়ে বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ সনদপ্রাপ্ত। তবে আয়ের প্রধান উৎস হিসেবে তিনি ব্যবসার কথা উল্লেখ করেছেন। ব্যবসা থেকে বছরে তার আয় ৫ লাখ ৩০ হাজার টাকা।

আর্থিক বিবরণীতে তিনি জানিয়েছেন, তার হাতে নগদ অর্থ রয়েছে ২২ হাজার ৪৬৮ টাকা। সিটি ব্যাংকে তার নামে ১ লাখ ১৫ হাজার টাকার একটি এফডিআর রয়েছে। অপরদিকে ক্রেডিট কার্ডে তার দায় রয়েছে ১ লাখ ৫ হাজার ৮৭ টাকা।

সর্বশেষ আয়কর রিটার্ন অনুযায়ী, মেঘনা আলমের মোট সম্পদের পরিমাণ ২৯ লাখ ৬৮ হাজার ৩৮১ টাকা। তিনি আয়কর দিয়েছেন ৮ হাজার টাকা। এছাড়া হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার নামে ০.৬৫২৫ শতাংশ অকৃষি জমি রয়েছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা-৮ আসনে মেঘনা আলম ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইসির তফসিল অনুযায়ী, গত ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

গাড়ি-গয়না-আসবাবপত্র কিছুই নেই সেই মেঘনা আলমের

প্রকাশিত সময় : ০২:৫৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬