শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ৩

পটুয়াখালীর দশমিনায় ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টায় দশমিনা উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন পলাশ (৪৫)। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের নিজাম ফকিরের ছেলে। আহতরা হলেন- ইব্রাহিম, রাসেল এবং শাহ আলম প্যাদা। তারা সবাই গছানী গ্রামের বাসিন্দা।

আহত ইব্রাহিম জানান, শুক্রবার ভোরে তারা দশমিনা থেকে টমটমযোগে গাছের গুঁড়ি নামানোর উদ্দেশ্যে আরজবেগীর দিকে রওনা হন। পথে কোটেরকোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে দুর্ঘটনা এড়াতে গাড়ি ব্রেক করলে টমটমটি উল্টে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দশমিনা থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, দুর্ঘটনার বিষয়ে কারও কোনো অভিযোগ নেই। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ৩

প্রকাশিত সময় : ০২:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬