রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোস্তাফিজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ ভারতীয় এমপি ও সাবেক ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ক্রিকেট মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) এ ঘটনার সমালোচনা করেছেন ভারতের কংগ্রেস দলীয় সংসদ সদস্য (এমপি) শশী থারুর ও বিশ্বজয়ী সাবেক ক্রিকেটার মদন লাল। তারা বলেছেন, খেলাধুলায় রাজনীতি ঢোকানো উচিত নয়।

সাবেক ভারতীয় পেসার মদন লাল স্পষ্ট ভাষায় বলছেন, এই ঘটনায় ক্রিকেটাররাই রাজনৈতিক চাপের শিকার হচ্ছেন। ইন্ডিয়া টুডে-কে দেওয়া প্রতিক্রিয়ায় মদন লাল বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, খেলাধুলোর ভেতরে রাজনীতির প্রভাব দিন দিন ভয়ংকরভাবে বাড়ছে। ‘আমার মনে হয়, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের প্রশ্ন করার কেউ নেই। কেউই বোর্ডকে চ্যালেঞ্জ করতে পারে না আমি বুঝতে পারছি না, কেন খেলাধুলোর মধ্যে এত রাজনীতি ঢুকে পড়ছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে, খেলাধুলোর ভবিষ্যৎই বা কী সেটাই এখন বড় প্রশ্ন,’ বলেন তিনি।

রাজনৈতিক চাপের খেসারত ক্রিকেটারদেরই দিতে হয় জানিয়ে তিনি বলেন, ‘বেশির ভাগ সংস্থাই এই ধরনের ঘটনায় খেলোয়াড়দের সামনে ঠেলে দেয়। এটাই সবচেয়ে বড় সমস্যা। খেলোয়াড়দের ব্যবহার করা হয়। খেলাধুলোর মধ্যে রাজনীতি থাকা উচিত নয়। এটা অত্যন্ত দুঃখজনক।’

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যানকে কংগ্রেস এমপি শশী থারুর মোস্তাফিজের বিষয়টিকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার দায় ক্রিকেটের ওপর চাপানো ঠিক হবে না। আমাদের উচিত কিছু ক্ষেত্রকে অন্য বিষয় থেকে আলাদা রাখা। আমরা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের সংখ্যালঘুদের সুরক্ষা ও দেখভালের জন্য সঠিক পদক্ষেপ নিতে অনুরোধ করছি—এই বার্তা দেওয়া আমাদের চালিয়ে যেতে হবে।’

উল্লেখ্য, মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর, যা তাকে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটারে পরিণত করে। কিন্তু নিলামের পর থেকেই কেকেআর মালিক শাহরুখ খান কট্টরপন্থীদের তোপের মুখে পড়েন।

বিজেপি নেতা সঙ্গীত সোম প্রকাশ্যে শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করেন এবং ধর্মীয় নেতা দেবকীনন্দন ঠাকুরও কড়া সমালোচনা করেন। অভিযোগ তোলা হয়, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও কেন একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়া হলো।

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারে আইপিএলে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভিড়িয়েছিল। তবে বাংলাদেশ-ভারত রাজনৈতিক উত্তাপের কারণে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নির্দেশের পরই মোস্তাফিজুর রহমানকে ছ দেওয়ার বিষয়টা একরকম নিশ্চিত ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেটাও সেরে ফেলল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মোস্তাফিজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ ভারতীয় এমপি ও সাবেক ক্রিকেটার

প্রকাশিত সময় : ১০:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬