শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৬৭ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

বেসরকারি শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তিটি কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশিত হবে।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) নিম্নবর্ণিত শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে e Application আহবান করা হচ্ছে। স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ এবং কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, e-Application ফরম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ ১০ জানুয়ারি ২০২৬ হতে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।

আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ : ০৪ জুন ২০২৫ খ্রি. তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ০৩ (তিন) বছর (শিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না।

শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী: পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএ এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।’

সূত্রের তথ্য অনুযায়ী, ৭ম গণবিজ্ঞপ্তিতে একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ উল্লেখ করতে পারবেন। এর বাইরে অন্যান্য প্রতিষ্ঠানে নিয়োগে আগ্রহী প্রার্থীদের জন্য রাখা হয়েছে ‘আদার অপশন’, যেখানে ইচ্ছা অনুযায়ী সম্মতি বা অসম্মতি জানানো যাবে।

এর আগে একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ দেওয়ার সুযোগ পেতেন। তবে সপ্তম গণবিজ্ঞপ্তিতে সেই সংখ্যা কমিয়ে সাতটিতে নামিয়ে আনা হয়েছে।

শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, নির্ধারিত পছন্দ দেওয়ার পর কোনো প্রার্থী যদি তার নির্বাচিত প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী হন, তাহলে ই-অ্যাপ্লিকেশন ফরমে থাকা ‘আদার অপশন’ বক্সে ‘ইয়েস’ নির্বাচন করতে হবে। আর যারা পছন্দের বাইরে অন্য কোথাও নিয়োগ চান না, তাদের জন্য থাকবে ‘নো’ অপশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৬৭ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

প্রকাশিত সময় : ০৮:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬