বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাদ যোহর নয়াপল্টনে মুসাব্বিরের জানাজা

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ রাজধানীর নয়পল্টনে নেয়া হবে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ যোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিমের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়

গত বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বাড়ি ফেরার পথে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের গলিতে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সিসিটিভিতে দেখা গেছে হত্যাকাণ্ডের পুরো দৃশ্য। এতে দেখা যায়, স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসে ছিল দুই দুর্বৃত্ত, স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে দেখামাত্র বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে তারা। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আবার উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মুসাব্বির। এ সময় মুসাব্বিরের ফোন পড়ে যায়। শুটাররা সেই ফোন নিয়েই পালিয়ে যায়।

এছাড়া মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, অন্ধকার গলিতে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা মুসাব্বিরকে দেখেই বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মুসাব্বিরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত আবু সুফিয়ান মাসুদকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাদ যোহর নয়াপল্টনে মুসাব্বিরের জানাজা

প্রকাশিত সময় : ১২:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬