বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে শতাধিক হিন্দুর জামায়াতে যোগদান

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে শতাধিক সনাতন ধর্মাবলম্বী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হন।

সেসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম। তারা নতুন সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

একসঙ্গে বিপুলসংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষের জামায়াতে যোগদানের ঘটনায় জেলার বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

জামায়াতে যোগ দেওয়া কীর্ত্তিপাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামী বলেন, “জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান, শৃঙ্খলাবোধ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আমাদের আকৃষ্ট করেছে। এসব কারণেই আমরা স্বেচ্ছায় এই দলে যুক্ত হয়েছি।”

জামায়াতের জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীর প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বাড়ছে। আমাদের ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। সকল ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

ঝালকাঠিতে শতাধিক হিন্দুর জামায়াতে যোগদান

প্রকাশিত সময় : ০৪:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬