বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানের শীষের পক্ষে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম।

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ছাড়াও ভোটে অংশ নিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম। হেভিওয়েট প্রার্থী থাকায় ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে।

আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম। সেখানে ধানের শীষের ভোট চান তিনি।

শুধু শহরেই নয়, প্রতিদিনই সদর আসনের প্রত্যেকটি ইউনিয়ন, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন রাহাত আরা বেগম। ভোটারদের সাড়াও পাচ্ছেন তিনি।

সরেজমিন ঘুরে দেখা যায়, নির্বাচন ঘিরে পাড়া-মহল্লায় এখন চলছে ভোটের হিসাব। প্রার্থী, তাদের নেতাকর্মী ও পরিবারের লোকজন ছুটে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

শহরের সরকারপাড়া এলাকার বাসিন্দা তরুণ ভোটার মাসুদ রানা বলেন, ‘এবারই আমি প্রথম ভোট দেব। যোগ্য প্রার্থীকেই বেছে ভোট দেব, যিনি সদর আসনের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।’

সদর আসনের বড়গাঁও এলাকার ভোটার আবু সাঈদ বলেন, ‘আমরা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারি, সেই ব্যবস্থা প্রশাসক করুক। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তবে অবশ্যই যোগ্য-পরিচিত মানুষকেই ভোট দেব।’

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, ‘মির্জা ফখরুল আপনাদের লোক, সবসময় আপনাদের সাথে ছিলেন। তিনি দেশের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। তার ওপর অনেক অন্যায়-অত্যাচার করা হয়েছে, তারপরও তিনি আপনাদের ছেড়ে যাননি।’

স্থানীয়দের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটাই আমার শেষ ভোট। আপনারা আমাকে ভোট প্রদান করবেন আশা করি। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং আগামীতেও থাকব। ঠাকুরগাঁও তথা জনগণের উন্নয়নে কাজ করব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী

প্রকাশিত সময় : ০৪:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬