মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে থাকছে না এনসিপির একক প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে দেশের কোথাও একক প্রার্থী থাকছে না।

আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জোটের সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে ২৫৩ আসন সমঝোতার ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এতে এনসিপির জন্য রাখা হয়েছে ৩০ আসন।

নাহিদ ইসলাম বলেন, ‘সারাদেশে আমাদের দলের পক্ষে কোনো একক প্রার্থী থাকবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ থেকে আমরা ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

তিনি বলেন, ‘সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংস্কারের পক্ষে থাকা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থাকা, আজাদির পক্ষে থাকা অনেকগুলো রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসেছে। যেখানে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে আমরা অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’

নাহিদ বলেন, ‘এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ও ঐতিহাসিক যাত্রা। জাতীয় নির্বাচনে রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সবার অংশগ্রহণ বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণঅভ্যুত্থানের পর আমরা যে জনআকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাইছি, এই ঐক্য তা বাস্তবায়নে পরিপূর্ণ সহায়ক হবে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘নির্বাচনী সমঝোতা বা ১১ দল ঐক্যবদ্ধভাবে সারাদেশে প্রার্থী দেবে। আমরা সবাই সবাইকে সহযোগিতা করব এবং আমাদের যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেটার বাস্তবায়ন ঘটবে। জনগণের পক্ষে এবং আজাদির পক্ষে এই নির্বাচনের ফলাফল ঘরে তুলব, এটাই আমাদের প্রত্যাশা।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নির্বাচনে থাকছে না এনসিপির একক প্রার্থী

প্রকাশিত সময় : ১০:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬