মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের জোটে আরও ১০ আসন পাচ্ছে এনসিপি

১০ দলীয় জোটে ইসলামী আন্দোলন না আসায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেতে পারে আরও ১০টি আসন। এতে সারাদেশে দলটি লড়তে পারে ৪০টি আসনে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দলটির এক সূত্র এ তথ্য জানালেও, বাড়তি আসনগুলোর তালিকা নিশ্চিত করেনি

এর আগে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন জোটের আসন বন্টনের তথ্য প্রকাশ করা হয়। তবে সেই সমঝোতায় জোটের শরিক ইসলামী আন্দোলন কয়টি আসন পাবে, তা তখন জানানো হয়নি। ইসলামী আন্দোলন জোটে না থাকায় বর্তমানে জোটের ১০টি দলের মধ্যে আসন বণ্টন পুনর্বিন্যাস করা হচ্ছে।

জোটের আগের সমঝোতা অনুযায়ী, জামায়াতে ইসলামী ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফতে মজলিস ১০টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি ও নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

এনসিপি ইতিমধ্যে চূড়ান্ত করা ২৭টি আসন হলো- পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১, মুন্সিগঞ্জ-২, ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮, ঢাকা-১৯, ঢাকা-২০, গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৪, নোয়াখালী-২, নোয়াখালী-৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান, নারায়ণগঞ্জ-৪ ও ব্রাহ্মণবাড়িয়া-৩।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামায়াতের জোটে আরও ১০ আসন পাচ্ছে এনসিপি

প্রকাশিত সময় : ১০:৫৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬