রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিআইডিকে হাদি হত্যা মামলা তদন্তের নির্দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দেওয়া চার্জশিটে অসন্তোষের নারাজি গ্রহণ করেছেন আদালত। একইসঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ‎

‎আজ বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দিয়েছেন।

‎এর আগে আজ সকালে এ নারাজি দাখিল করেন বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমান রাখেন। পরে বিকেলে আদেশ দেন।

‎বাদী পক্ষে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল নারাজির বিষয়ে শুনানি করেন। তিনি আদালতকে বলেন,‘অভিযোগপত্র জমা দেওয়ার দায়িত্ব ছিল, এ জন্য তদন্ত কর্মকর্তা কেবলমাত্র তা জমা দিয়েছেন। এখানে হত্যার পরিকল্পনাকারীদের সঙ্গে হত্যাকারী শুটারদের কি সম্পর্ক তা উল্লেখ করা হয়নি। হাদি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তাকে হত্যার জন্য অবশ্যই বড় কোনো পরিকল্পনা ছিল। এ জন্য তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। যেনো কেউ আর হাদির মতো ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়।’

‎এ আইনজীবী আরও বলেন,‘ডিবির দেওয়া অভিযোগপত্রে আওয়ামী লীগের একজন ওয়ার্ড কাউন্সিলেরর কথা বলা হয়েছে। এটা হাস্যকর। একজন ওয়ার্ড কাউন্সিলরের এ সাহস করার কথা না। অবশ্যই বড় কোনো পরিকল্পনা ছিল। এ জন্য এ অভিযোগপত্রের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছি। এখানে শুধু ফয়সালকে দেখানো হয়েছে। তার চেক জব্দ করেছে এটা হাস্যকর ব্যাপার। এটা কী ধরনের তদন্ত? প্রকাশ্য দিবালোকে হত্যার পর কীভাবে সেফ এক্সিট পায়? কীভাবে হত্যাকারীর সঙ্গে পরিকল্পনাকারী পালাতে সাহায্য করল তাদের কথা বলা হয়নি অভিযোগপত্রে।’

‎‎তিনি বলেন, ‘হাদি বারবার বলতেন ন্যায়বিচারের কথা এবং তাকে যদি মেরে ফেলে সেই ন্যায়বিচারটাও চাইতেন। এজন্য আমরা ন্যায়বিচারের স্বার্থে এ নারাজি দিয়েছি।’

‎শুনানি শেষে আদালত নথি পর্যালোচনায় আদেশ দেবেন বলে অপেক্ষ্যমান রাখেন।

‎এর আগে গত সোমবার মামলাটি শুনানির জন্য ছিল। মামলার আবদুল্লাহ আল জাবের আদালতে হাজির হয়ে চার্জশিট পর্যালোচনার জন্য দুই দিনের সময় নেন।

‎জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী।

‎গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে।

‎হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন। পরে মামলাটিতে হত্যার ৩০২ ধারা যুক্ত হয়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

সিআইডিকে হাদি হত্যা মামলা তদন্তের নির্দেশ

প্রকাশিত সময় : ১২:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬