মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হতে পারে। ভোটারদের কাছে পৌঁছানো পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ। নির্দিষ্ট একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই ব্যালট তৈরি করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম, তবে কিছু সমস্যা দূর করতে হবে। রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে প্রচার চালাচ্ছেন অনেক দল।

এর আগে বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনে আসেন মির্জা ফখরুল ইসলাম। পরে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির রুমে প্রবেশ করেন।

অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল

প্রকাশিত সময় : ১০:৪৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬