সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা

ভেদরগঞ্জের সখিপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদারকে ধাক্কা দিয়ে পালিয়েছেন আতিকুল ইসলাম সোমেল নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।

সোমেল সখিপুর থানা ছাত্রলীগ শাখার সভাপতি। তিনি সখিপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের বাসিন্দা মৃত মজিবুর সরদারের ছেলে।

ওসি নাজিম উদ্দিন মজুমদার বলেন, বাজারে খোলা তেল বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করার অভিযানে ছিলাম। পরে ছাত্রলীগের সভাপতিকে বাজারের একটি দোকানে দেখলাম। আমাদের দেখে পালানোর চেষ্টা করেন তিনি। পরে তার রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ায় উত্তর না দিয়ে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। কিন্তু আমি ধরার চেষ্টা করতে গিয়ে আমার হাতের কনিষ্ঠ আঙ্গুলের নখ অর্ধেক উঠে যায়। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে আসছি

বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা

প্রকাশিত সময় : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬