শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘আম্মারের ঠিকানা, পাবনা পাবনা’

‘আম্মারের ঠিকানা, পাবনা পাবনা’, ‘পাগলের ঠিকানা, পাবনা পাবনা’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস নির্বাচিত জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপাচার্যের কাছে ছাত্রদলের নেতা-কর্মীরা স্মারকলিপি জমা দেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদারের নামে টাঙানো ব্যানার রবিবার দুপুরে ছিঁড়ে ফেলেন সালাহউদ্দিন আম্মার। এর প্রতিবাদে ছাত্রদল আজ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু ও জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন।
মানববন্ধনে সুলতান আহমেদ রাহী বলেন, “২৪ ঘণ্টার মধ্যে এই মানসিক ভারসাম্যহীন পাগলের (সালাহউদ্দিন আম্মার) সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুক। যদি ২৪ ঘণ্টার মধ্যে তার মানসিক চিকিৎসা প্রদান না করা হয়, আমরা ধরে নেব এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রত্যক্ষ নির্দেশে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে।”
শাকিলুর রহমান বলেন, “একজন পাগল তারুণ্যের উন্মাদনার নামে বিশ্ববিদ্যালয়ে যা-তা করে বেড়াচ্ছে। আমি বলতে চাই, তারুণ্যের উন্মাদনা আর মানসিক বিকার এক নয়।”
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘আম্মারের ঠিকানা, পাবনা পাবনা’

প্রকাশিত সময় : ১০:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬