ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক গত দুই দিনে আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৫০০টি মামলা করেছে।
শনিবার (১৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ও শুক্রবার (১৬ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১টি বাস, ২টি ট্রাক, ২৪টি কাভার্ড ভ্যান, ৮৯টি সিএনজি ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৪৮০টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২৯টি বাস, ১৫৫টি ট্রাক, ১৪৫টি কাভার্ড ভ্যান, ১৭৪টি সিএনজি ও ৫৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৯৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৬টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৩৩টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩৯টি বাস, ৩৩টি ট্রাক, ৫৮টি কাভার্ড ভ্যান, ১২২টি সিএনজি ও ৭৬২টি মোটরসাইকেলসহ মোট ১৩০৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৩টি বাস, ৭টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, ১৩টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০টি বাস, ৮টি ট্রাক, ১৫টি কাভার্ড ভ্যান, ৫৫টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৩৫১টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ২০টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ১২টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১৯টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে।
এ ছাড়া অভিযানকালে মোট ৬৬৫টি গাড়ি ডাম্পিং ও ২১৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























