ঢাকায় কোনো সিট দেব না, সব সাইজ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, ডা. খালিদুজ্জামান গাড়িতে বসে কোথায়ও যাওয়ার সময় কথাগুলো বলছিলেন।
তার এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।
ডা. খালিদুজ্জামানকে ওই ভিডিওতে আরো বলতে শোনা যায়, ‘ভয় পেয় না, সব সাইজ হয়ে যাবে। কালকে আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি গুলশানে।
তোমরা কালকে সন্ধ্যার দিকে ওদিক থাকবার একটা প্ল্যান রাইখো।’
তিনি আরো বলেন, ‘এবার ইলেকশন হবে ঈদের মতো। কে কী করে, এটা নিয়ে ভয় পেও না, সব একেবারে সাইজ হয়ে যাবে। শিবির ছাত্রসংসদের সব ভোটে জিতবে, শাকসু নির্বাচনেও জিতবে।
নির্বাচনে ঢাকায়ও জিতবে, সব জিতবে। ঢাকায় কোনো সিটই দেব না।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























