শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ; আইসিসির সুবিচার প্রত্যাশা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে তিনি আইসিসির সুবিচারের প্রত্যাশা জানিয়েছেন।

আসিফ নজরুল জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেই অবস্থারও কোনো পরিবর্তন হয়নি।

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম৷ বুলবুল জানান, বাংলাদেশ এখনো বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলতে চায়। এজন্য তারা লড়াই চালিয়ে যাবেন।

আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু বর্তমানে ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এই আশঙ্কা কোনো বায়বীয় ধারণা থেকে নয়; বরং একটি বাস্তব ঘটনা থেকে উদ্ভূত হয়েছে, যেখানে আমাদের একজন সেরা খেলোয়াড়কে (মোস্তাফিজুর রহমান) উগ্রবাদীদের চাপের মুখে নিরাপত্তা দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে এবং তাকে ভারত ছাড়তে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটি বর্ধিত অংশ এবং তারা একজন খেলোয়াড়কেই নিরাপত্তা দিতে পারেনি, তাই তারা আমাদের পুরো দল, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা দিতে পারবে—এমন কোনো আশ্বাস আইসিসি বা ভারত সরকার দিতে পারেনি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ; আইসিসির সুবিচার প্রত্যাশা

প্রকাশিত সময় : ০৫:৫৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬