দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের দুই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ায় সংশ্লিষ্ট দুই নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল এবং লন্ডন জিয়া পরিষদের সহ-সভাপতি ব্যারিস্টার রেজাউল করিম।
বিএনপি সূত্রে জানা গেছে, বহিষ্কৃত দুই নেতাই রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলীয় প্রার্থীর বিপরীতে প্রার্থী হওয়াকে দলীয় শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























