বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে বলেছেন, শিষ্টাচার বহির্ভূত যেভাবে কথা বলা হচ্ছে আমি আমার বয়স এবং অবস্থান থেকে এর প্রতিত্তোর দিতে পারছি না। ওরা যা কিছু বলুক আমি মনে করি এতে আমার কোনও লোকসান নেই। জয়ের ব্যাপারে নিরাশ হয়ে কেউ কাজ করে না। আমিও জয়ের বিষয়ে আশাবাদী। প্রতিটি সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়েছি। যদি সুষ্ঠু নির্বাচন হয় এবারও জয়লাভ করব।

তিনি বলেন, একজন রাষ্ট্রের প্রধান যখন নির্দিষ্ট কাউকে কাউকে ইঙ্গিত করে বলেন- জয়ী হয়ে আসবে। তার মানে তাদের জয়ী করার চেষ্টা করা হবে। আমি প্রকাশ্যে অনেক কিছু বলতে পারতাম, বলব না। আমি অনেক কিছু জানি। আমি প্রমাণ করতে পারব সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে।

আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার প্রথম দিনে শান্তিবাগ স্কুল এবং পুরাতন রমনা থানা জামে মসজিদ এলাকা সংলগ্ন এলাকায় গণসংযোগকালে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ভয় পাচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। সরকারের একটি মহল বিশেষ কিছু প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হব কিনা জানি না। কিন্তু তারা চেষ্টা করবে। তারপরও আমাদের কর্মীদের যে মনোবল দেখেছি আমি মনে করি সকল ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনব।

মির্জা আব্বাস তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে বলেন, ছেলেটা আমার এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়াক্ট করি। কিন্তু ছেলেটা বুঝে নাই আমার রিয়েক্ট করার বয়স চলে গেছে। যদি হ্যাঁ আমি তার বয়সী হতাম তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। ও আমার ছেলের চেয়েও ছোট। আমার ছেলে যেমন বাসায় দুষ্টমী করে, আমিও ধরে নিয়েছি ও আমার ছেলের মতো দুষ্টমী করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

প্রকাশিত সময় : ০৭:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬