রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫৯.৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত, বেশি বিএনপিতে: টিআইবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোট প্রার্থীর মধ্যে ৫৯ দশমিক ৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

‘হলফনামায় প্রার্থী পরিচিতি ২০২৬’ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করে আজ বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। সেখানে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনাফা বিশ্লেষণ করে তথ্য তুলে ধরা হয়। সেখানে প্রার্থীদের মোট ঋণের পরিমাণ টাকার অঙ্কে ২০০৮ সাল থেকে হওয়া চারটি নির্বাচনের তুলনায় সর্বোচ্চ দেখা যাচ্ছে

ঋণগ্রস্ত প্রার্থীর শতকরা হার আগেকার তুলনায় কমলেও ঋণের পরিমাণ দেখলে সেটি প্রায় ১৯ হাজার কোটি টাকার কাছাকাছি। এটি ২০২৪ সালের নির্বাচনের সময় ছিল ১৭ হাজার ৪৯৬ কোটি টাকার কিছু বেশি। আগেকার এ হিসেব আরও কম ছিল। ঋণ বা দায়ের পরিমাণ বিবেচনায় শীর্ষ দশ প্রার্থীর আটজনই বিএনপির বলেও দেখা যাচ্ছে। বাকি দুজন স্বতন্ত্র।

এই দশজনের মধ্যে শীর্ষে ৩ হাজার ১৫৫ কোটি টাকার বেশি ঋণ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার স্বতত্র একজন প্রার্থী। হাজার কোটি ছাড়ানো ঋণের বিবেচনায় এর পরের চারজন প্রার্থীই বিএনপির।

এ ছাড়া শীর্ষ দলগুলোর কোটিপতি প্রার্থীতেও এগিয়ে বিএনপি। সম্পদের বিবেচনায় দলটির ৭১ দশমিক ৮৬ শতাংশ প্রার্থী কোটিপতি হিসেবে বিশ্লেষণ করেছে টিআইবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৫৯.৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত, বেশি বিএনপিতে: টিআইবি

প্রকাশিত সময় : ০৬:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬