আট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলির আদেশ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক প্রজ্ঞাপনের জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ জানুয়ারি জারি করা আটজন উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ বাতিল করা হলো।
এর আগে নির্বাচন কমিশনের সম্মতির প্রেক্ষিতে এ রদবদল এনে মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কি কারণে বদলির আদেশটি বাতিল করা হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 



















