শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বালুবাহী ট্রাকে চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১০৭

রাজশাহীতে বালুবাহী ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহী অনিকের (২২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকার আবহাওয়া অফিস সামনে এই ঘটনাটি ঘটে। নিহত অনিক পুঠিয়া উপজেলার ভড়ুয়াপাড়ার আনারুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. বাদশা বলেন- মোটরসাইকেল নিয়ে নাইম আবহাওয়া অফিসের দিক থেকে চৌদ্দপাইয়ে দিকে আসছিল। আর ফায়ার সার্ভিসের দিক থেকে আবহাওয়া অফিসের দিকে যাচ্ছিল বালুবাহী ট্রাকটি। পথে চৌদ্দপাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুত্ব আহত হন। পরে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রামেক মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়ালিফ হোসেন বলেন- আমরা দ্রুত তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন- দুর্ঘটনা ঘটেছে, তবে মৃত্যুর খবরটি এখনো নিশ্চিত না। পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ নেয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে বালুবাহী ট্রাকে চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত সময় : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬