অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের চেয়ারপারসন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন বিএনসিইউ এর সেক্রেটারি জেনারেল ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের রেহানা সচিব পারভীন।
আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ( বিএনসিইউ) এর উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এবারের শিক্ষা দিবসের প্রতিপাদ্য: “The Power of Youth in Co Creating Education” ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের চেয়ারপারসন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন বিএনসিইউ এর সেক্রেটারি জেনারেল ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের রেহানা সচিব পারভীন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন হেড অব অফিস এন্ড ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ টু বাংলাদেশ মিঙ্গ সুজান ভাইজ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএনসিইউ এর ডেপুটি সেক্রেটারি জেনারেল সাভীনা মনীর চিঠি ।
প্রধান অতিথি আজকের আলোচনায় উঠে আসা ধারণা ও প্রস্তাবনা আমাদের ভবিষ্যৎ শিক্ষা নীতিতে প্রতিফলিত হবার এবং বাংলাদেশের তরুণরা যেন আন্তর্জাতিক অঙ্গনে নিজের যোগ্যতা ও দক্ষতা তুলে ধরতে পারে সে বিষয়ে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি তরুণ সমাজের বুদ্ধিদীপ্ত চিন্তার প্রশংসা করে একটি আধুনিক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তাদের উদ্ভাবনী ও সহমর্মিতার ভাবনা ভবিষ্যতের শিক্ষার গতি নির্ধারণে বাস্তব ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২০ জানুয়ারি ২০২৬খ্রিষ্টাব্দে বিএনসিইউ আয়োজিত তরুণ- যুবাদের অংশগ্রহণে মুক্ত সংলাপ অনুষ্ঠানের গুরুত্বের কথা তুলে ধরেন। মূলত সহ-শিক্ষার কর্যক্রম নিয়ে শিক্ষার্থীদের নিজ অভিজ্ঞতা, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ভাবনা বিনিময়ের সেই প্রাণবন্ত সংলাপ আজকের এই আয়োজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি মন্তব্য করেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৮ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর সর্বসম্মতভাবে শিক্ষা যে শান্তি ও উন্নয়নের মূল ভিত্তি—এই স্বীকৃতি দিয়ে ২৪ জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস ঘোষণা করে। সেই থেকে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও ইউনেস্কো ঢাকা যৌথভাবে দিবসটি পালন করে আসছে। প্রতি বছর ইউনেস্কো একটি বৈশ্বিক শিক্ষাবিষয়ক প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























