মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কার নির্দেশে মুছাব্বিরকে হত্যা, জানাল ডিবি

রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার নেপথ্যের কারণ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার ও দখলবাণিজ্যের কারণে মুছাব্বিরকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপ।

তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত আট থেকে নয়টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে।

চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেখান দ্বন্দ্ব থেকেই বিনাশ দাদা ওরফে দিলীপের নির্দেশে রহিম এবং জিন্নাত কিলিং মিশনে সরাসরি অংশ নেয়। রহিমকে শুক্রবার নরসিংদী থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে রহিমের আপন ভাই হত্যার অন্যতম পরিকল্পনাকারী বিল্লাল ও আব্দুল কাদেরকেও গ্রেপ্তার করা হয়।

ইতোমধ্যে হত্যার দায় স্বীকার করে শ্যুটার জিন্নাত আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কার নির্দেশে মুছাব্বিরকে হত্যা, জানাল ডিবি

প্রকাশিত সময় : ০৪:১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬