শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদের কবরের পাশে জামায়াত আমির

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এ সময় তিনি তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। জিয়ারত ও মোনাজাত শেষে ডা. শফিকুর রহমান আবু সাঈদের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন।

কবর জিয়ারতের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মোনাজাতে জামায়াত আমির মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, হে আল্লাহ, জুলাই আন্দোলনে যারা অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে, তুমি তাদের শহীদ হিসেবে কবুল করো।
 
তিনি আরও বলেন, আবু সাঈদের রেখে যাওয়া দায়িত্ব পালন করার তাওফিক আমাদের দান করো। আমরা অঙ্গীকার করছি, তাদের স্বপ্ন ও দাবির পূর্ণ বাস্তবায়ন করব। হে আল্লাহ, তুমি বাংলাদেশের ঘরে ঘরে এমন বিপ্লবী যুবক তৈরি করে দাও, যারা ঈমান ও জাতির পাহারাদার হবে এবং দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে।
২০২৪ সালে ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান ইনসাফ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, শহীদ আবু সাঈদের যে প্রেরণা ও চাওয়া ছিল, তাকে সমর্থন জানিয়েই জামায়াতে ইসলামী সামনের দিকে এগিয়ে যাবে। আগামীতে যাদের হাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, আল্লাহ যেন তাদের সাহায্য করেন সেই প্রার্থনাও করেন তিনি।
জামায়াত আমিরের আগমনকে ঘিরে পীরগঞ্জের বাবনপুর গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। তাকে একনজর দেখার জন্য শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। সেখানে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, শিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ডা. শফিকুর রহমান গতকাল (শুক্রবার) হেলিকপ্টারযোগে পঞ্চগড়ে আসেন এবং সেখানে জনসভা করেন। এরপর ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুরের টাউন হল চত্বরে জনসভা শেষ করে আজ পীরগঞ্জে আসেন।
এদিকে, আজ সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ীতে জনসভায় বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। তাছাড়া বেলা ১২টায় বগুড়া শহর, দুপুর আড়াইটায় বগুড়ার শেরপুরে, বিকাল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহর, ৪টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া, সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। রাতে সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শহীদ আবু সাঈদের কবরের পাশে জামায়াত আমির

প্রকাশিত সময় : ১২:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬