মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী-২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর রাস্তার কাজের কথা বলে বিল নিয়ে গেলেও রাস্তার কোন কাজ হয়নি। ভুয়া প্রজেক্ট দেখিয়ে টাকা লুট করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দূর্নীতি হয়েছে। রোববার দিনব্যাপী তার নির্বাচনী এলাকার পলাশ উপজেলার মেহেরপুর ইউনিয়ন এবং ঘোড়াশাল পৌরসভায় বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না। সারা দেশে লক্ষ্য করবেন বিএনপির শাসনামলে দেশের তৃণমূলে যে উন্নয়ন হয়েছে সে অবস্থাতেই রয়েছে। আজকেও যে রাস্তার মোড়ে পথসভা করছি এটিও বিএনপির করা।

এলাকাবাসীর উদ্দেশ্যে মঈন খান বলেন, এটি একটি শিল্পনগরী। এখানের তাঁতশিল্প খুব প্রসিদ্ধ। বিগত সরকারের আমলে সীমান্তে অবাধ চোরাচালানের মাধ্যমে পাশ্ববর্তী দেশ থেকে কাপড় আসার কারণে দেশীয় তাঁতশিল্প হুমকির মুখে পড়েছিলো। অবশ্য ৫ আগষ্টের পর থেকে তা অনেকটা কমে গেছে। সবার আগে দেশ। দেশের স্বার্থ একমাত্র বিএনপিই রক্ষা করতে পারে।

তিনি বলেন, বিএনপি সরকার একটি উন্নয়ন নির্ভর সরকার। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ জনগণের প্রয়োজনে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন তাহলে এ দেশ আবার স্বয়ং সম্পূর্ণ হবে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল হবে ইনশাআল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না: মঈন খান

প্রকাশিত সময় : ১০:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬