সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৮ জানুয়ারি রাজশাহী আসছেন তারেক রহমান

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ১১:১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৪২
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামি ২৮ জানুয়ারি রাজশাহী আসছেন। ওইদিন দুপুর ১২টায় নগরীর মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সভা থেকে তিনি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার দলীয় এমপি প্রার্থীদের পরিচয় করে দিয়ে ধানের শীষে ভোট চাইবেন।
তারেক রহমানের জনসভা সফল করতে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসায় জরুরি প্রস্তুতি সভা করেছেন বিএনপি নেতারা।
বৈঠকে অন্যান্যের মধ্যে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর সদর আসনের এমপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের এমপি প্রার্থী আবু সাইদ চাঁদ, রাজশাহী-৪ আসনের এমপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান জিয়া, নাটোর-১ আসনের এমপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও আবুল কালাম আজাদ সুইট অংশ নেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৮ জানুয়ারি রাজশাহী আসছেন তারেক রহমান

প্রকাশিত সময় : ১১:১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬