বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাস্টমস শুধু রাজস্ব আদায় করে না, ব্যবসায়ীদের নিরাপত্তাও দেয়’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. লুৎফুল আজীম বলেছেন, কাস্টমস শুধু রাজস্ব আহরণ করে না, তাদের অনেকগুলো বৈচিত্রময় কাজ রয়েছে। তারা শুল্ক আদায়ের পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা দেয়, আমদানি-রপ্তানিতে বৈচিত্র আনে, চোরাচালান ও মানি লন্ডারিং বন্ধ করে, অবৈধ পণ্য আমদানি-রপ্তানি নিরুৎসাহিত করে এবং একই সাথে স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

লুৎফুল আজীম বলেন, আমরা যত স্বচ্ছ হতে পারব ততো আমাদের দেশে দুর্নীতি কমে যাবে এবং আপনারা ভালো সেবা পাবেন। এই ভালো সেবার জন্য আধুনিকায়নের এবং ওয়ান স্টপ  সার্ভিসের কোনো বিকল্প নাই। আমরা এখনো পেপারে কাজ করছি। যত দ্রুত সম্ভব সার্ভিসগুলো পেপারলেস ও ফেসলেস করা জরুরি। জাতীয় রাজস্ব বোর্ড অনেকগুলো আধুনিকায়ন প্রকল্প হাতে নিয়েছে, এরমধ্যে এখনই আপনারা অনলাইনে রিটার্ন জমা দিতে পাচ্ছেন, ভ্যাট রিফান্ড অনলাইনের মাধ্যমে প্রদান করা হবে। এটার জন্য আর আপনাদের অফিসে রিফান্ড ভাউচার নিয়ে আসতে হবে না। আপনার ব্যাংক একাউন্টে স্বয়ংক্রিয়ভাবে টাকা চলে যাবে।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. শাফায়েত হোসেন।

রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহা. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার বিপ্লব ক্লান্তি দাস, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

কাস্টমস শুধু রাজস্ব আদায় করে না, ব্যবসায়ীদের নিরাপত্তাও দেয়’

প্রকাশিত সময় : ০৬:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬