সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একটি দল ভোটের জন্য শিরকি কথা বলছে: আসাদুজ্জামান

ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, “একটি দল ভোটের জন্য জান্নাতের টিকিট দেওয়ার মতো শিরকি কথাবার্তা বলছে। দলটির নারী কর্মীরা কোরআন শরিফ হাতে নিয়ে তালিম করার নামে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এমন কথা তারা বলছেন। এরকম শিরকি কথাবার্তা বলে ভোট পাওয়া যাবে না। এ ধরনের প্রতিশ্রুতি নির্বাচনি আচরণবিধি ও আইনের লঙ্ঘন।”

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কি না, এমন প্রশ্নের জবাবে সাবেক অ্যাটর্নি জেনারেল বলেন, “নির্বাচন না হওয়ার মতো সকল আশঙ্কা কেটে গেছে। নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। দেশের মানুষ নির্বাচনের উৎসবে মেতে উঠেছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।”

এর আগে শৈলকুপা উপজেলার মীনগ্রাম, আবাইপুরসহ বিভিন্ন গ্রামে নির্বাচনি পথসভা করেন মো. আসাদুজ্জামান। এসব পথসভায় শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একটি দল ভোটের জন্য শিরকি কথা বলছে: আসাদুজ্জামান

প্রকাশিত সময় : ০৫:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬