বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে হ্যাঁ–না প্রচারণায় অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসন সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক জানিয়েছেন, নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণা চালাবেন না।

শুক্রবার সকাল ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

সিনিয়র সচিব এহছানুল হক বলেন, আগে নির্বাচন কমিশনের এ ধরনের সুনির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। তবে এখন নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশনা দেওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষের হয়ে প্রচারণায় অংশ নেবেন না।

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হবে। তবে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো নির্দিষ্ট ভোটের পক্ষে অবস্থান নিয়ে প্রচারণা চালানো হবে না।

সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে গণভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে করণীয় বিষয়েও আলোচনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

গণভোটে হ্যাঁ–না প্রচারণায় অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসন সচিব

প্রকাশিত সময় : ১১:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬