সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোহনপুরে মাদকদ্রব্য (কট) খেয়ে ২ জনের মৃত্যু

রাজশাহীর মোহনপুর উপজেলার ৫নং বাকশিমইল ইউনিয়নের ধোপাঘাটা বাজারে  নেশা জাতীয় মাদকদ্রব্য অ্যালকোহল (কট) খেয়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতঃ ব্যাক্তিরা হলেন, ধোপাঘাটা গ্রামের জামেদের ছেলে পিন্টু (৫২), রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন নাজিবুর রহমানের ছেলে সাহিন (৪৮), এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন মুক্তারের ছেলে বুলবুল (২৫)।

এলাকা সূত্রে জানা যায়, গত ২৮শে জানুয়ারি রাত্রে ধোপাঘাটা বাজারে একই স্হানে পিন্টু, সাহিন ও বুলবুল নামক ৩ ব্যাক্তিরা নেশা জাতীয় মাদকদ্রব্য (কট) সেবন করেন। মাদকদ্রব্য সেবন করায় ২৯শে জানুয়ারি ভোরে তাদের মধ্যে পিন্টু নামক একজনের মৃত্যু হয়।এবং দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩০ শে জানুয়ারি শুক্রবার দুপুর ১২,০০ টার দিকে সাহিন নামক ব্যাক্তিটির চিকিৎসাধীন অবস্থায় (রামেক) হাসপাতালে তাহার মৃত্যু হয়।

এই বিষয়ে মোহনপুর থানা অফিসার ইনচার্জ ওসি এসএম মঈনুদ্দীন বলেন, ধোপাঘাটায় মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্হলে থানা পুলিশ উপস্থিত হয়েছিলো। এবং শুক্রবার সকালে মেডিকেল রিপোর্টে হার্ট ফেইলিউর- এ মৃত্যুর কারণ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। তাই এই ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মোহনপুরে মাদকদ্রব্য (কট) খেয়ে ২ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১১:১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬