শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৬০ নেতাকর্মী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আবারো চাঁপাইনবাবগঞ্জের ৬০ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে আয়োজিত এক পথসভায় শিবগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. কেরামত আলীর হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

নবাগত নেতাকর্মীরা জানান, দেশ ও মানুষের কল্যানে কাজ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর তাই জামায়াতে ইসলামীর আদর্শ, শৃংখলা ও নতুন নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আগে ভুল করলেও এখন তা শুধরে নিতে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বলে জানান বিএনপি নেতাকর্মীরা।

পথসভার প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. কেরামত আলী নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে বরেন, সত্য ও ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমেই মানবিক কল্যাণ রাষ্ট্র গড়া সম্ভব। এটা অনুধাবন করতে পেরেই অনেকে জামায়াতে যোগ দিচ্ছেন। এটা নিজের জন্য যেমন ভালো, দেশের জন্যও ভালো। আর তাই শুধু বিএনপি থেকে নয় অন্যান্য রাজনৈতিক দল থেকে জামায়াতে আসলে জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৬০ নেতাকর্মী

প্রকাশিত সময় : ০৮:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬