শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেগমগঞ্জে ক্রিকেট খেলার দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হোসেন (২০) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রুগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে।

আহতরা হলেন আরিফের চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ ঢাকায় তার মামার সঙ্গে একটি কারখানায় কাজ করতেন। সপ্তাহখানেক আগে তিনি বাড়িতে আসেন। গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পেছনে এলাকার কয়েকজন যুবক বাজি ধরে ক্রিকেট খেলছিলেন।

এসময় খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে একই দিন সন্ধ্যায় স্থানীয় সাজুর চায়ের দোকানে প্রাহিম নামের এক তরুণ তাকে মারধর করেন। পরে স্থানীয়রা বিষয়টি সাময়িকভাবে মিটমাট করে দেন।
আবারও শুক্রবার সন্ধ্যায় রুগুরামপুর গ্রামে আরিফের ওপর প্রাহিমসহ কয়েকজন হামলা চালায়।

এসময় হামলাকারীরা তার বুকের বামপাশে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। একই সময়ে হামলাকারীরা আরো দুজনকে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
আরিফের বড় ভাই আকিল জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সময় তার ভাই বাধা দিলে প্রাহিম (২১) ও সাইফুলসহ কয়েকজন বৃহস্পতিবার সন্ধ্যায় আরিফকে মারধর করেন। শুক্রবার সন্ধ্যায় তারা আবার হামলা চালিয়ে আরিফ ছাড়াও আমার চাচাতো ভাই উমায়ের ও ওমরকে ছুরিকাঘাত করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বেগমগঞ্জে ক্রিকেট খেলার দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত সময় : ০৪:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬