রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারীবিদ্বেষী পোস্টের ৯ ঘণ্টা পর ‘আইডি হ্যাকের’ দাবি প্রশ্নবিদ্ধ: মাহদী আমিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের নারীবিদ্বেষী পোস্টের প্রায় ৯ ঘণ্টা পর ‘আইডি হ্যাক’ হওয়ার দাবি কতটা যৌক্তিক তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন বিএনপির জাতীয় নির্বাচন কমিশন কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাহদী আমিন বলেন, “কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হলে দ্রুত জনগণকে জানানোই দায়িত্ব। কিন্তু এখানে দেখা গেছে, ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর গভীর রাতে হ্যাকিংয়ের দাবি তোলা হয়েছে। এতে স্বাভাবিকভাবেই এই দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।”

তিনি বলেন, “ওই সময়ের মধ্যে জামায়াত আমিরের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট হলেও এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।”

তিনি জানান, রাত ৩টা ৩০ মিনিটে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, যেখানে বলা হয়েছে বিকেল ৪টা ৫৫ মিনিটে হ্যাকের বিষয়টি জানা যায়। তাহলে এতো পর কেন জিডি করা হলো—তার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্ট উদ্ধার হওয়ার দাবিও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের উদ্দেশে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা নোংরা, অবমাননাকর ও প্রকাশ্য নারীবিদ্বেষের বহিঃপ্রকাশ। এটি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, পোস্টে নারীদের ‘আধুনিকতার নামে ঘর থেকে বের করা হলে শোষণ ও নৈতিক অবক্ষয়ের শিকার হয়’—এমন মন্তব্য করা হয়েছে, যা কার্যত নারীদের অপমান করে।”

নারীদের বিষয়ে জামায়াতের এই দৃষ্টিভঙ্গি নতুন নয় দাবি করে তিনি বলেন, “অতীতেও তাদের নেতাদের কাছ থেকে নারীবিদ্বেষী বক্তব্য এসেছে।” নারীদের নেতৃত্বে না আনা, সংসদে নারী প্রার্থী না দেওয়া এবং নারী রাজনীতিকদের নিয়ে কটূক্তির উদাহরণ তুলে ধরেন তিনি।

বিএনপি নারীর স্বাধীনতা, সম্মান ও সমঅধিকারের পক্ষে অবস্থান করছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, “দেশজুড়ে ও অনলাইনে নারীর মর্যাদা রক্ষার প্রশ্নে কোনো আপস নেই। নারীদের বিরুদ্ধে অপমান ও বিদ্বেষের রাজনীতি বিএনপি মেনে নেবে না।”

সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল

নারীবিদ্বেষী পোস্টের ৯ ঘণ্টা পর ‘আইডি হ্যাকের’ দাবি প্রশ্নবিদ্ধ: মাহদী আমিন

প্রকাশিত সময় : ০৪:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬