রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, কেউ বাঁচাতে পারবে না’

হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির। একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাকে হুমকি দেওয়া হয়।

আজ সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিশির।

হুমকি দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় লেখা হয়, ‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস।’

হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া ওই ব্যক্তি নিজেকে হোসাইন জাহিদ নামে পরিচয় দিয়েছেন।

ফেসবুকে শিশির লেখেন, ‘আজকে আমাকে এই নম্বর থেকে অফলাইন-অনলাইনে বারবার হত্যার হুমকি দিচ্ছে। হাদির ভাইয়ের পর শহীদ হওয়ার সিরিয়ালটা কী আমার হবে? আমরা লড়াই করার জন্যই তো পৃথিবীতে এসেছি। জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা নয় কী?’

তিনি আরও লেখেন, ‘ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চলবে, জবাব চলবে, লড়াই চলবে। আমরা থামতে জানি না, আমরা থামবো না, ইনশাআল্লাহ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, কেউ বাঁচাতে পারবে না’

প্রকাশিত সময় : ১১:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬