শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

নির্বাচনি আইন মতে, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল করতে হবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, ওই আইনি বিধানের আলোকে শেরপুর-৩ আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং পরবর্তীতে ওই আসনের জন্য নতুন করে নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিক তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। ওই হাসপাতালে নিলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

প্রকাশিত সময় : ০৩:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬