রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি তার ৩১ দফা কর্মসূচিতেই গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেছে। একই প্রতিশ্রুতি দলের নির্বাচনি ইশতেহারেও রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে আলাদা সংস্কার কমিশন গঠন করে তার সুপারিশের আলোকে ব্যবস্থা নেওয়া হবে

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চকরিয়ার রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেল আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে চকরিয়া ও পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে, সে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়। ইতোমধ্যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই কমিশনের প্রস্তাবগুলোও বিএনপি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে।

বিশ্ব এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, মুহূর্তের মধ্যেই তথ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তাই সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে দেশের সম্মান ও ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে সমুন্নত থাকে।

তিনি আরো বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই সময় থেকেই ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ ঘটে এবং গণমাধ্যমের জন্য অবারিত সুযোগ তৈরি হয়। তবে বিগত ১৬-১৭ বছরে গণমাধ্যম দলীয়করণের শিকার হওয়ায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে।

গণমাধ্যমের লক্ষ্য সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব হওয়া উচিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি সবসময় বলে থাকি সাংবাদিক বন্ধুগণ যেন মালিকের চাকরি না করে, বিবেকের চাকরি করেন।

অনুষ্ঠানে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক একরামুল হক চৌধুরী টিপু, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সম্পাদক এম আর মাহবুব, সিনিয়র সাংবাদিক এম ওমর আলী, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আনসারীসহ চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত সময় : ০২:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬