শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন জসিম উদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারছেন না। তবে এই আসনে ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী না থাকলেও বিএনপির সমর্থন দেওয়া হয়েছে অন্য এক প্রার্থীকে।

গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বিএনপির পক্ষ থেকে জোটের প্রর্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ বিএনপি জোটের হয়ে নির্বাচন করছে।

আজ বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তারেক মুন্সী গণমাধ্যমে বলেন, ‘কেন্দ্র থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিতে। তার পক্ষে কাজ করতে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।’

এর ফলে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এই আসনে নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সসমর্থন দিয়েছে এবং তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছে নেতাকর্মীদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন জসিম উদ্দিন

প্রকাশিত সময় : ০৪:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬