শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ সদরে জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সাদাত মো. সায়েমের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আর এই অগ্নিসংযোগের অভিযোগে লিটন কুমার চৌহান নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

গতকাল শুক্রবার বিকেলে আসনটির নির্বাচনী অনুসন্ধ্যান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান নূর এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত লিটন কুমার চৌহান শহরের নুনিয়াপাড়া সুইপার কলোনীর বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার ভোর রাত ৪টার দিকে শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের সময় লিটন কুমার চৌহানকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিটির রাজনৈতিক পরিচয় কেউই নিশ্চিত করতে পারেননি।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্রে জানা যায়, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় লিটন কুমার চৌহানকে পুলিশের কাছে সোপর্দ করার পর আসনটির নির্বাচনী অনুসন্ধ্যান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় এক জামায়াত নেতা। পরে এ অভিযোগের সত্যতা পাওয়ায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা ২০২৫ এর বিধি ৭ (ঘ) এবং ১৫ (গ) লঙ্ঘন করায় এই আইনের ২৭ বিধি অনুযায়ী সংক্ষিপ্ত বিচারে দোষী সাব্যস্ত করে ওই ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নওগাঁ সদরে জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

প্রকাশিত সময় : ১১:০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬