শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৩ বছর পর আজ ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান

২৩ বছর পর আজ ঠাকুরগাঁওয়ে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই বহুল প্রত্যাশিত আগমন ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুনে সাজানো হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, প্রস্তুত করা হচ্ছে জনসভাস্থল। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে প্রবল উদ্দীপনা ও বাঁধভাঙা উচ্ছ্বাস। শুক্রবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন।

মির্জা ফয়সল আমীন বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠে আসবেন তারেক রহমান। জনসভা ঘিরে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, শব্দব্যবস্থা ও নিরাপত্তা প্রস্তুতির কাজ চলছে পুরোদমে। এর আগে ২০০৩ সালের ডিসেম্বরে একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ঠাকুরগাঁওয়ে এসেছিলেন তারেক রহমান।

তারেক রহমানের এই সফরকে শুধু একটি রাজনৈতিক সফর হিসেবেই দেখছেন না ঠাকুরগাঁওবাসী। বরং এটি তাদের কাছে দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা থেকে মুক্তির প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে। শহরের হাজিপাড়া এলাকার সিরাজুল ইসলাম বলেন, তারেক রহমানের সফর আমাদের নতুন করে স্বপ্ন বুনেছে। আমরা চাই তারেক রহমান ঠাকুরগাঁও জেলার উন্নয়নের বার্তা দেবেন এবং তা বাস্তবায়ন করবেন।

শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা আব্দুল লতিফ বলেন, ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্যখাত, শিক্ষা, কর্মসংস্থান, পরিত্যক্ত বিমানবন্দরসহ জেলার উন্নয়নে তারেক রহমান অবদান রাখবেন বলে আমরা আশা করি। পিছিয়ে পড়া জনপদ তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে। ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, তারেক রহমানের সফর ঘিরে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আমরা আশা করি লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটবে।

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান ঠাকুরগাঁওয়ে আসছেন। তার জনসভা সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমানের সফর আমাদের আরও উজ্জীবিত করবে এবং জেলার উন্নয়নেও তারেক রহমান অবদান রাখবে।

দিনাজপুরে প্রস্তুত বিরামপুর সরকারি কলেজ মাঠ : দিনাজপুর প্রতিনিধি জানান, বিরামপুরে বিএনপি চেয়ারম্যান সফর করবেন আজ। তার সভা সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় বিরামপুর উপজেলা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

নির্বাচনী জনসভা মাঠের প্রস্তুতি গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু করা হয়েছে। শুক্রবার সকালে মাঠ পরিদর্শন করেন ডা. এজেডএম জাহিদ হোসেন।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দিনাজপুর-৬ আসনে ৪টি উপজেলাজুড়ে মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমনের খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৩ বছর পর আজ ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান

প্রকাশিত সময় : ১১:২৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬