বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে টাকার তোড়া উপহার না দেওয়ার সতর্কবার্তা কেনিয়ায়

বিশ্বজুড়ে যখন ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে) উদযাপনের প্রস্তুতি চলছে, তখন কেনিয়ার কেন্দ্রীয় ব্যাংক কড়া সতর্কতা জারি করেছে। দেশটিতে প্রেমিক বা প্রেমিকাকে খুশি করতে আসল নোট দিয়ে টাকার তোড়া উপহার দেওয়ার প্রবণতা বাড়ছে।

কেনিয়ার সেন্ট্রাল ব্যাংক জানিয়েছে, নোট দিয়ে ফুলের মতো তোড়া বানাতে গিয়ে মানুষ আঠা, স্ট্যাপলার বা পিন ব্যবহার করছে। এতে নোটগুলো ছিঁড়ে যাচ্ছে বা বিকৃত হচ্ছে, যা মুদ্রার মান নষ্ট করে দিচ্ছে।

নষ্ট হয়ে যাওয়া এসব নোট বাজার থেকে সরিয়ে নতুন নোট ছাপাতে সরকারের বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে।
ব্যাংক স্পষ্ট করে দিয়েছে যে, উপহার হিসেবে নগদ টাকা দেওয়ায় কোনো বাধা নেই, কিন্তু নোটের কোনো ক্ষতি করা যাবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নোট কাটে, ছিঁড়ে বা বিকৃত করে তোড়া বানায়, তবে তাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে। দোষী সাব্যস্ত হলে, তিন মাস পর্যন্ত জেল হতে পারে।

বা জরিমানা গুনতে হতে পারে।
শুধু কেনিয়া নয়, ঘানা ও নাইজেরিয়াতেও একইভাবে নোট নষ্ট করার বিরুদ্ধে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নাইজেরিয়াতে বিশেষ করে বিয়েতে টাকা ওড়ানোর প্রথা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যারা আইনি ঝামেলায় না গিয়ে সুন্দর উপহার দিতে চান, তাদের জন্য কেনিয়া নিজেই এক বড় সুযোগ।

কারণ কেনিয়া বিশ্বের অন্যতম বড় ফুল রপ্তানিকারক দেশ। ২০২৪ সালে তারা প্রায় ৭৮০ মিলিয়ন ডলারের ফুল বিদেশে পাঠিয়েছে। দেশটির রপ্তানি আয়ের বড় একটি অংশই আসে গোলাপ ফুল থেকে।
সূত্র : সিএনএন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভালোবাসা দিবসে টাকার তোড়া উপহার না দেওয়ার সতর্কবার্তা কেনিয়ায়

প্রকাশিত সময় : ০৪:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬