শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শীর্ষ ৭টি বিশ্ববিদ্যালয়ে চাঞ্জ পেলেও টাকার অভাবে কোথাও ভর্তি হতে পারছেন না রিমন

রিমন আলীর বাড়ি নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে। তার নিরক্ষর পিতা মাসুদ রানা দিনমজুর, কাজ করেন অন্যের জমিতে।
রিমন আলী এবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পেয়েছেন। তবে টাকার অভাবে তিনি এখনও কোথাও ভর্তি হতে পারেননি।
দেশের শীর্ষ সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও আর্থিক সংগতি না থাকায় রিমনের উচ্চশিক্ষার খরচ জোগানো নিয়ে দুশ্চিন্তায় আছেন তার পিতা মাসুদ রানা।
মাসুদ রানা নিরক্ষর হলেও দুই সন্তানকে শিক্ষিত করার স্বপ্ন দেখেন। গৃহস্থের বাড়িতে কৃষিকাজ করার সময় তাদের ছেলেমেয়েদের রাত জেগে পড়াশোনা করতে দেখে মাসুদ রানা মেঝেতে বসে তাদের পড়া শুনতেন। তা দেখেই নিজের দুই ছেলে রিমন আলী ও ইমরান হোসেনকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন দেখা শুরু করেন তিনি।
রিমন আলী জানান, পিতার স্বপ্ন পূরণের জন্য খেয়ে না খেয়ে পড়ালেখায় মনোযোগ দিয়ে আসছি। একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে আব্বার স্বপ্ন পূরণ করা সম্ভব হবে। ইচ্ছা আছে, বিসিএস ক্যাডার হওয়ার।
তথ্য ও ছবি : প্রথম আলো।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শীর্ষ ৭টি বিশ্ববিদ্যালয়ে চাঞ্জ পেলেও টাকার অভাবে কোথাও ভর্তি হতে পারছেন না রিমন

প্রকাশিত সময় : ০৪:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬