একটি দলকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ন্যাশনাল আইডি (এনআইডি) ও বিকাশ নম্বর নিয়ে সরল মা ও বোনদের বিভ্রান্ত করা হচ্ছে।
তিনি বলেন, এনআইডি ও বিকাশ নাম্বার নিয়ে সরল মা বোনদের বিভ্রান্ত করছে একটি দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পরেছে এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তা না হলে শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া ভোটের অধিকার আবার হারিয়ে যাবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ধানমন্ডির কলা বাগান ক্রীড়াচক্র মাঠে নির্বাচনী প্রচার প্রচারণায় প্রধান অতিথি বক্তব্য বিএনপি চেয়ারম্যান এসব কথা বলেন।
এ সময় নারীদের নিয়ে দলের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের নারীদের স্বাবলম্বী করতে পরিকল্পনা আছে। একই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি কৃষকদের নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, যারা মা বোনদের ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করছে বিএনপি তাদের মতো ফাঁকা প্রতিশ্রুতি দেয় না বিএনপির প্রতিশ্রুতি সুপরিকল্পিত।
এমুহূর্তে বিএনপি একমাত্র দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ৭১ ও ২৪ এর শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার নির্বাচন। যে দলের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে ১২ তারিখে এমন দলকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
একপর্যায়ে বক্তব্যে তিনি নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছেন বলে আশঙ্কা প্রকাশ করেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















