রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওরা সিল বানাচ্ছে, ব্যালট বানাচ্ছে: আমীর খসরু

ওরা সিল বানাচ্ছে, ব্যালট বানাচ্ছে, বোরকা বানাচ্ছে, বিকাশ নাম্বার- নিচ্ছে, এনআইডি নাম্বার নিচ্ছে, এসবই শঙ্কা জাগাচ্ছে, তাই আগাসী নির্বাচনে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদিবাগস্থ তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহবান জানিয়ে বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রা্মকে শুধু বাণিজ্যক রাজধানী নয়, চট্টগ্রাম বন্দরকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা হবে, যা দক্ষিণ এশিয়ার অনেকে ব্যবহার করতে পারবেন।

সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতির  উন্নয়নে পুলিশ-নাগরিক মিলে যৌথভাবে কাজ করতে হবে। তিনি একইসাথে আধুনিক জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা, ১৮ মাসে এক কোটি কর্ম সংস্থানসহ সামাজিক উদৌক্তা তৈরি, কারিগরি শিক্ষার মাধ্যমে আত্নসংস্থান, জলাবদ্ধতার স্থায়ী সমাধান, সহজ নাগরিক সেবা নিশ্চিত এবং পরিকল্পিত নগরায়ন গড়ে তোলার কথা বলেন।

বিএনপির পক্ষে ভোটের উৎসব দেখতে পাচ্ছেন জানিয়ে আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশ গড়তে অতীতের মতো নাগরিকরা বিএনপিকে বিজয়ী করবেন।

এসময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ওরা সিল বানাচ্ছে, ব্যালট বানাচ্ছে: আমীর খসরু

প্রকাশিত সময় : ০৯:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬