শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় গ্যাস দুমড়ে মুচড়ে গেছে সিলিন্ডার বোঝাই অটোরিকশা

রাজশাহী নগরীর ভাটাপাড়া রেলক্রসিংয়ে গ্যাস সিলিন্ডারবাহী ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি কমিউটার ট্রেন। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন পারাপারের সময় ট্রেনটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা গ্যাসভর্তি একটি সিলিন্ডার ট্রেনের ইঞ্জিনের নিচে পড়ে যায়। সিলিন্ডারটি বিস্ফোরিত হতে পারে—এ আশঙ্কায় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে।
তবে দুর্ঘটনায় অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ইঞ্জিনের নিচে আটকে থাকা গ্যাসভর্তি সিলিন্ডারটি উদ্ধার করে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় গ্যাস দুমড়ে মুচড়ে গেছে সিলিন্ডার বোঝাই অটোরিকশা

প্রকাশিত সময় : ০৪:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬