শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় পুকুর সেঁচে বন্দুক-পিস্তল উদ্ধার

কুমিল্লা সদর উপজেলার ভারত সীমান্তবর্তী কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচ দিয়ে পিস্তল ও বন্দুকসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয় বলে জানান র‍্যাব কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

তিনি জানান, সীমান্ত থেকে মাত্র ৩৫০ মিটার দূরে কটকবাজার কবরস্থানের পাশের একটি পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেঁচে তল্লাশি চালানো হয়। দুপুর সোয়া ১২টার দিকে অভিযান শেষ হয়। অভিযান শেষে পুকুর থেকে সাদা বস্তা ও স্কচটেপে মোড়ানো অবস্থায় তিনটি পিস্তল, একটি রিভলবার, দুটি ওয়ান শুটার গান উদ্ধার হয়। এছাড়া দুই বস্তাভর্তি বিপুল পরিমাণ ধারালো অস্ত্র জব্দ হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুমিল্লায় পুকুর সেঁচে বন্দুক-পিস্তল উদ্ধার

প্রকাশিত সময় : ০৫:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬