শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

এদিন বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি চলছে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টায় মাসুদপুর বিওপির একটি চৌকস টহল দল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় অভিযান চালায়। সীমান্তরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদগুলো জব্দ করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক আরো জানান, সাম্প্রতিক সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সারা দেশে অভিযান চালিয়ে ৩৪টি বিদেশি পিস্তল, ২টি রাইফেল, ৩৮টি ম্যাগাজিন, ৬৪৫ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক ও গান পাউডার উদ্ধার করেছে। এর মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ৯ কেজি ৩ গ্রাম বিস্ফোরকসহ ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি উদ্ধার এবং একজন আসামিকে গ্রেপ্তার করেছে।

নির্বাচনকে সামনে রেখে কোনো দুষ্কৃতকারী যাতে অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ পাচার করতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা সর্বদা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ বলে সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশিত সময় : ০৫:২৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬