রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৮ আসনকে সৌদির মদিনার মতো গড়ে তুলবো: নাসীরুদ্দীন পাটোয়ারী

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, নির্বাচিত হলে ঢাকা-৮ নির্বাচনি এলাকাকে সৌদি আরবের পবিত্র মদিনা নগরের আদলে একটি আদর্শ, উন্নত ও শান্তিময় সমাজ হিসেবে গড়ে তুলবেন। এ সময় তিনি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই আসনটিকে দেশের জন্য একটি ‘রোল মডেল’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করে শাহবাগে তিনি এ কথা বলেন।

এ সময় নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “শহিদ ওসমান হাদি বাংলাদেশকে নিয়ে যে সমৃদ্ধ ও বৈষম্যহীন স্বপ্নের বীজ বপন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নই এখন আমাদের প্রধান রাজনৈতিক লক্ষ্য। এই লক্ষ্য পূরণে ভোটারদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

তিনি আরো বলেন, ‘‘জামায়াত একটি সুশৃঙ্খল, চাঁদাবাজি-দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল। এনসিপি এবং জামায়াত উভয় দলই আগামীর বাংলাদেশ পুনর্গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি ভুলে সবাইকে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে একযোগে এগিয়ে আসতে হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকা-৮ আসনকে সৌদির মদিনার মতো গড়ে তুলবো: নাসীরুদ্দীন পাটোয়ারী

প্রকাশিত সময় : ০৫:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬