মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের ছুটিতে খোলা থাকবে যেসব জরুরি সেবা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট উপলক্ষ্যে সরকার দুইদিনের সাধারণ ছুটি ঘোষণা করলেও জনস্বার্থে জরুরি সেবাগুলো চালু থাকছে।

সরকারি-বেসরকারি সকল হাসপাতালে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আগের মতোই সেবা দেবেন। ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সরবরাহ ও বিপণনে বাধা থাকবে না। বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ সংস্থা এবং ফায়ার সার্ভিস পূর্ণ মাত্রায় সচল থাকবে।

টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম ও সংশ্লিষ্ট যানবাহন সচল থাকবে।

দেশের সব সমুদ্র ও স্থলবন্দর সংশ্লিষ্ট কার্যক্রম চালু থাকবে যাতে পণ্য আমদানি-রপ্তানি ব্যাহত না হয়।

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোটের ছুটিতে খোলা থাকবে যেসব জরুরি সেবা

প্রকাশিত সময় : ১০:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬